সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

কালীগঞ্জে গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

মোঃ শাকিল রেজ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

গোপালগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালীগঞ্জ উপজেলা শাখা এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। পুলিশি উপস্থিতিতে প্রশাসনের গাড়িতে হামলা সরকারের ব্যর্থতাকে প্রমাণ করে। প্রধান অতিথি জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. অলিউর রহমান বলেন, “এটি স্পষ্টভাবে প্রমাণ করে, দেশে এখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। সরকারকে জাতীয় নির্বাচনের আগে অবিলম্বে একটি সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে হবে।” বক্তব্যে তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ইসলামী মূল্যবোধ, শান্তি ও শৃঙ্খলা থাকবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, হবে টুপিওয়ালাদের মর্যাদার বাংলাদেশ।” সভাপতির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা আমির আব্দুল হক মোল্লা বলেন, “গণতান্ত্রিক অধিকার রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।” বিক্ষোভে কালীগঞ্জ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা