বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়- তৃণমূল থেকে জাতীয় পর্যায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উত্তরায় নিখোঁজ প্রবীণ নারীর সন্ধানে পরিবারের আকুতি বিশ্ব ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড ও ম্যাক্সওয়েল, সাংবাদিকদের ঐক্য জোরদারের প্রত্যাশা আনোয়ারায় কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ও ইয়ংওয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার না পাওয়ার অভিযোগ। মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ, পণ্য পায়নি সাড়ে পাঁচশত উপকারভোগি ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন জনগণের আস্থার প্রতীক সাইফুর রহমান হিরন চট্টগ্রামে হৃদয়বিদারক ঘটনার বহিঃপ্রকাশ পরকিয়া মহামারী বিচ্ছেদের আহাজারী, শিশুরা মাতৃত্ব অধিকার বঞ্চিত এলাকায় ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ। সাতক্ষীরায় ছেলের বিয়েতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত মা আহত সাতক্ষীরার নবাগত ইউএনওকে ডি.বি. বালিকা বিদ্যালয়ের শুভেচ্ছা

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়- তৃণমূল থেকে জাতীয় পর্যায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মোঃ শফিকুর রহমান ঢাকা জেলা প্রতিনিধি

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২০২৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মূল খেলায় কোনো গোল না হওয়ায়, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এ খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ‍ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন । প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। তবে প্রতিযোগিতার মূল চেতনা হচ্ছে সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাব। তিনি উভয় দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ, আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের উৎসাহিত ও আর্থিকভাবে সহযোগিতা করতে ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সংখ্যা ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তৃণমূল পর্যায়ের প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, প্রথম আসর থেকে ৩০৬ জনকে বাছাই করে বিকেএসপিতে ৪০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্য থেকে ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ পাবে। তিনি বলেন, রাজশাহীর বিকেএসপিকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে এ অঞ্চলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও পড়াশোনার জন্য ঢাকায় যেতে না হয়। বিশেষ করে মেয়েদের খেলাধুলার সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষাব্যবস্থায় খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, খেলাধুলাকে ঐচ্ছিক নয়, বরং শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকমুক্ত ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। আমিনুল হক বলেন, খেলাধুলা একটি জাতির সুস্থতা, শৃঙ্খলা ও ঐক্যের অন্যতম মাধ্যম। বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের ক্রীড়াঙ্গনেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠে একটি ফুটসাল গ্রাউন্ড নির্মাণে সহযোগিতা করা হবে। আগামী অর্থবছরে মাঠে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আধুনিক সুইমিং পুল ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের বিষয়টিও বিবেচনা করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক , রাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আলিম ও অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাবির শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়, দর্শক, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ রাজশাহী বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক যুবায়ের, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক রোকনুজ্জামান, সর্বোচ্চ গোলদাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সজীব, সেরা গোলরক্ষক জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিহাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা