মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

শ্রীপুরে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে এক ডাক্তারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির

 

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের দ্বিতীয় তলায় দরজা ভেঙে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে এক ডাক্তারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ২ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

শনিবার (২১ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ি বাজারের পশ্চিম পাশে ডাক্তার শরিফের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ৮-১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল ভবনের সঙ্গে মই দিয়ে দ্বিতীয় তলার দরজা ভেঙে ডাক্তার শরিফের বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি করলে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের রশি দিয়ে হাত-পা বেঁধে ও মারধর করে আহত করে। পরে নগদ ২ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার, ৭টি স্বর্ণের চেইন, হাতের চুড়ি, ঘড়িসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

বাড়ির মালিক ডাক্তার শরিফ জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে আমাকে রশি দিয়ে হাত বেঁধে ঘরের সবাইকে মারধর করে। এতে আমি ও আমার স্ত্রী, সন্তান গুরুতর আহত হই। পরে ঘরে থাকা নগদ ২ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুটে নেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় একটি ডাকাতির মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা