শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাধারণ মানুষের চাওয়া জিয়া পরিবার: বগুড়া-৬ উপনির্বাচনে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী? নবম পে স্কেল বাস্তবায়নে আশ্বাস দিলেন নবাগত অর্থমন্ত্রী। বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে পবিত্র রমজানুল মোবারক শুরু বৃহস্পতিবার ১৯ তারিখ “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

পবিত্র রমজানুল মোবারক শুরু বৃহস্পতিবার ১৯ তারিখ

রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে সিয়ামের মহামাসে প্রবেশ করছে মুসলিম উম্মাহ

সৈয়দ উসামা বিন শিহাব সিনিয়র ক্রাইম রিপোর্ট:

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বৃহস্পতিবার ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজানুল মোবারক—ইবাদত, সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের অনন্য মাস। রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির বার্তা নিয়ে মাহে রমজানের আগমন মুসলিম উম্মাহর হৃদয়ে সৃষ্টি করেছে গভীর আবেগ, আত্মসমালোচনা ও নতুন প্রত্যয়ের সঞ্চার।
রমজান কেবল একটি মাসের নাম নয়; এটি এক মহিমান্বিত আত্মশুদ্ধির বিদ্যালয়, যেখানে মুমিন তার নফসের বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে নিজেকে গড়ে তোলে। এ মাসেই অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ আল-কুরআন—মানবজাতির জন্য হিদায়াত, সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয়ের ফয়সালাকর কিতাব। সিয়াম সাধনার মাধ্যমে ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে মানুষ আত্মসংযম, সহমর্মিতা ও তাকওয়ার শিক্ষা লাভ করে।
আলেম-ওলামারা বলেন, রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার নাম নয়; বরং চোখ, কান, জিহ্বা ও অন্তরকে যাবতীয় গুনাহ থেকে সংযত রাখার কঠোর অনুশীলন। মিথ্যা, পরনিন্দা, প্রতারণা ও অন্যায় থেকে বিরত থেকে আত্মাকে পরিশুদ্ধ করার মধ্য দিয়েই রোজার প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।
রমজান মাসে দেশের মসজিদগুলোতে তারাবিহ নামাজ, কুরআন তিলাওয়াত,ওয়াজ-মাহফিল ও দোয়া-মুনাজাতে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। সেহরি ও ইফতারের সময় মুসলিম পরিবারগুলোতে বিরাজ করে ধর্মীয় আবহ, আর লাইলাতুল কদরের অনুসন্ধানে ইবাদতে মশগুল থাকে ধর্মপ্রাণ মানুষ। হাজার মাসের চেয়েও উত্তম এ রজনীর সন্ধানে মুমিন হৃদয় হয়ে ওঠে বিনম্র ও নিবেদিত।
রমজান সামাজিক দায়বদ্ধতারও এক জাগরণ। যাকাত, ফিতরা ও সদকার মাধ্যমে বিত্তবানদের প্রতি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। বৈষম্যহীন, সহমর্মী ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার চেতনাই রমজানের অন্যতম শিক্ষা।
বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান সময়ের নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে শুদ্ধতার বিপ্লব ঘটাতে পারে। আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও নৈতিক দৃঢ়তার মাধ্যমে জাতি পেতে পারে নতুন দিকনির্দেশনা।
মাহে রমজানের পবিত্র সূচনালগ্নে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান—এ মাসকে কেবল আনুষ্ঠানিকতা বা সামাজিক রীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে তওবা, ইস্তিগফার ও নেক আমলের মাধ্যমে জীবনকে গুনাহমুক্ত করার এক ঐতিহাসিক সুযোগ হিসেবে গ্রহণ করুন।
রহমত, বরকত ও মাগফিরাতের অফুরন্ত বার্তা নিয়ে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজানুল মোবারক। আল্লাহ তাআলা যেন এ মাসের উসিলায় সমগ্র মুসলিম উম্মাহকে ক্ষমা, শান্তি ও নাজাত দান করেন—এই প্রত্যাশায় মাহে সিয়ামের শুভ সূচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা