বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও মাতৃজগত পরিবারের উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ সাধারণ মানুষের চাওয়া জিয়া পরিবার: বগুড়া-৬ উপনির্বাচনে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী? নবম পে স্কেল বাস্তবায়নে আশ্বাস দিলেন নবাগত অর্থমন্ত্রী। বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে পবিত্র রমজানুল মোবারক শুরু বৃহস্পতিবার ১৯ তারিখ “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা

চিড়িয়াখানার পার্কিংয়ে হকারদের দখল, টেন্ডারের জায়গায় জমজমাট বাণিজ্য

ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার:

আপাত দৃষ্টিতে চিড়িয়াখানার নির্ধারিত এই স্থানটি পার্কিংয়ের জন্য বরাদ্দ থাকলেও বাস্তবে সেখানে গড়ে উঠেছে হকারদের অভয়ারণ্য। পার্কিংয়ের জন্য টেন্ডারকৃত জমিতে প্রতিদিন চলছে প্রকাশ্য বাণিজ্য। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট অঙ্কের মানতলি টাকার বিনিময়ে হকারদের দোকান বসানোর সুযোগ করে দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হকারদের কাছ থেকে দোকানপ্রতি ৩ হাজার থেকে শুরু করে ৫ হাজার ও ৬ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অথচ যানবাহনের চালকরা নিয়ম অনুযায়ী পার্কিং ফি দিয়ে প্রবেশ করলেও হকারদের দখলের কারণে তাদের চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

চালকরা চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে বলেন, পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গাটি যেন প্রকৃত অর্থেই পার্কিংয়ের কাজেই ব্যবহার করা হয় এবং অবৈধ হকার উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে হকারদের বক্তব্য জানতে চাইলে তারা কেউই কথা বলতে রাজি হননি।

চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“টেন্ডারপ্রাপ্ত ব্যক্তিকে একাধিকবার বিষয়টি জানানো হয়েছে। এরপরও ব্যবস্থা না নেওয়ায় আমরা তাকে শোকজ নোটিশ দিয়েছি।”

টেন্ডারপ্রাপ্ত ব্যক্তি বিপ্লবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে জনমনে প্রশ্ন উঠেছে—অবৈধ হকারদের উচ্ছেদ করবে কে? নাকি প্রভাবশালীদের ছত্রছায়ায় পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গায় এভাবেই চলতে থাকবে হকারদের বাণিজ্য?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা