বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

গাজীপুরের শ্রীপুরের বিল থেকে শিশুর মরদেহ উদ্ধার

কাজিম উদ্দিন ভূঁইয়া শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর আনাস(০৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।এদিকে শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আনাস উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের আল আমিন খানের সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ নবেম্বর) সকাল ৭টার দিকে বাড়ির সামনে খেলনার সাইকেল নিয়ে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনী।পরে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির দাদা হাছেন আলী খান। রবিবার সকালে স্থানীয়রা বিলের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্তের কাজ চলছে এবং দোষীদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানিয়েছে শ্রীপুর থানা প্রশাসন।।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা