শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক আসামি গ্রেফতার শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী

আখাউড়ায় অসুস্থ গরু জবাই: বিক্রির আগেই ধরা, মোবাইল কোর্টে জরিমানা—মাংস পুতে ফেলা।

মোঃরাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার কলেজপাড়া এলাকায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে। পরে তাদের জরিমানা করা হয় এবং জব্দ করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অন্য এলাকা থেকে একটি অসুস্থ গরু এনে জবাই করে তার মাংস বিক্রির উদ্দেশ্যে বাজারে আনার সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—কলেজপাড়া এলাকার মৃত মো. ফজলুর রহমানের পুত্র মো. শামসুজ্জামান (৩৯) এবং উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মৃত আ. রহিম মিয়ার পুত্র মো. ছালাম মিয়া (৬৫)। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গরুর মালিক ছালাম মিয়াকে ১০ হাজার টাকা এবং শামসুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা সকল মাংস স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় মাটিতে পুঁতে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিলউদ্দিন মাহমুদ। তিনি জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা