শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

নওগাঁয় জাতীয় দিবস উদযাপন ঘিরে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

  • নওগাঁ প্রতিনিধি:

আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন উপলক্ষে নওগাঁয় জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,সাংবাদিক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, জাতীয় দিবসগুলো জাতির ইতিহাস ও গৌরবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই দিবসগুলো যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপনে সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তিনি জানান, জেলার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থান পাহাড়পুরে দিবসটি উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান দিনের আলোতেই আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে মোট ছয়জন শিল্পী সংগীত পরিবেশন করবেন। এছাড়া অনুষ্ঠানকে ঘিরে দর্শনার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় আরও জানানো হয়, জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ভাসমান টয়লেট স্থাপন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নওগাঁ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, জেলা সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত ও ট্রেজারি শাখা) শাহ মোঃ রাশেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় দিবস দুটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজন। এছাড়া দিবসগুলোকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকসজ্জা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়েও আলোচনা হয়।

সভা শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন, যাতে দিবস দুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা