রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ সাধারণ মানুষের চাওয়া জিয়া পরিবার: বগুড়া-৬ উপনির্বাচনে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী? নবম পে স্কেল বাস্তবায়নে আশ্বাস দিলেন নবাগত অর্থমন্ত্রী। বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে পবিত্র রমজানুল মোবারক শুরু বৃহস্পতিবার ১৯ তারিখ “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বইছে নির্বাচনী আমেজ। এরই ধারাবাহিকতায় বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চলছে জোরদার গণসংযোগ ও প্রচার-প্রচারণা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বগুড়া-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা কাজী রফিকুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির উদ্যোগে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা, স্বেচ্ছাসেবক ও যুবনেতা, জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

গণসংযোগকালে মোঃ আরমান হোসেন ডলার বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, ভালোবাসা ও সমর্থন প্রমাণ করে এ জনপদের মানুষ পরিবর্তন ও উন্নয়ন চায়। তারা গণতন্ত্রের মুক্ত বাতাস প্রত্যাশা করে। ধানের শীষই হোক মানুষের আশা-ভরসার প্রতীক।”

তিনি আরও বলেন, “সোনাতলা উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা কাজী রফিকুল ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই মানুষের ভোটাধিকার ও দেশের প্রকৃত উন্নয়ন ফিরে আসবে। মনে রাখবেন—করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”

গণসংযোগে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ শাহিন মিয়া, সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাবুব, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লু মানিকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা