শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপনে পাশে আছে আরএমপি: পুলিশ কমিশনার আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উত্তর হালিশহর গলিচিপা পাড়ায় জোরজবদস্তি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা: রাশেদ খাঁন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য হলেন সাংবাদিক এম. সফিউল আজম চৌধুরী আটঘরিয়ায় পলিথিনে মোড়ানো বটগাছের শিকড়ের মাঝখান থেকে আধা কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঈদুল আযহার শুভেচ্ছাসহ ধলীগৌরনগরের গণমানুষের নেতা মাসুদ করিম নিরব আবারও আলোচনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

‎বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার

‎পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ দিনে কক্সবাজারসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়েছে। ‎ ‎এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতার মহান বার্তা। পবিত্র রমজানের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, সততা ও মানবিকতা প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করুক এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা। ‎নেতৃবৃন্দ আরো বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদেরকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সকল ভেদাভেদ ভুলে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার। ‎তারা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন আমাদের সকলের ইবাদত কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরপুর রাখেন। ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা