সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:
বগুড়া-৬ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও গণমানুষের নেতা তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়ন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বগুড়া শহরের সাতমাথা, ফলপট্টি, প্রেসক্লাব ও হকার্স মার্কেট এলাকায় সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ প্রচারণা কর্মসূচি প্রাণবন্ত ও উদ্দীপনাময় পরিবেশে অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উপস্থিতি, স্লোগান ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

প্রচারণা কর্মসূচিতে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বগুড়ার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা প্রয়োজন। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।

উক্ত গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পুস্তক ও পাঠাগারের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোছাঃ খায়রুল নাহার খানুম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা মোঃ রেজাউল করিম বাতেন, বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়ন সংগঠনের উপদেষ্টা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি লিটন শেখ বাঘা, জাগপা বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ মোকলেছুর রহমান, বগুড়া জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সোহেলী মাহমুদ, বগুড়া জেলা হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ নূরনবী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মঈন, শহর কমিটির সহ-সভাপতি মোঃ মুক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জনি, সাইদুল ইসলাম, সেলিম লস্কর, আব্দুর রশিদ, এনামুল, জাবেদ সুলতান, কিং সুমন, ইলিয়াস হোসেন, মোঃ ফিরোজ উদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাবেক ছাত্র নেতা আরমান হোসেন ডলার বলেন….
আমরা সবাই জানি, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। এই সময়ে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সাহসী হতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামনে এগিয়ে যেতে হবে।
বগুড়া-৬ সদর আসন সবসময়ই জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি। এই এলাকার মানুষ অন্যায়ের কাছে মাথা নত করে না। আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রিয় নেতা, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য। তারেক রহমান শুধু একটি নাম নয়, তিনি এদেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকারের প্রতীক।
আমি স্পষ্টভাবে বলতে চাই—ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি দেশের মানুষের আশা-ভরসার প্রতীক। ধানের শীষ মানেই উন্নয়ন, ধানের শীষ মানেই জনগণের অধিকার, ধানের শীষ মানেই শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার সংগ্রামের ধারাবাহিকতা।

প্রিয় বগুড়া সদরবাসী,
আগামী নির্বাচনে আমাদের দায়িত্ব আরও বেশি। ঘরে ঘরে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, তাদের বুঝাতে হবে—ধানের শীষে ভোট দেওয়া মানে নিজের অধিকার প্রতিষ্ঠা করা, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো শক্তিই আমাদের বিজয় রুখতে পারবে না, ইনশাআল্লাহ।
আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাই—
আসুন, আমরা সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে বগুড়া-৬ সদর আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করি।
আসুন, আমরা প্রতিজ্ঞা করি—এই মাটিতে আবারও গণমানুষের বিজয় হবে, ধানের শীষের বিজয় হবে।

পুরো গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদেক আলী।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে এবং বগুড়ার উন্নয়নে নতুন দিগন্ত সূচিত হবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা