বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও মাতৃজগত পরিবারের উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ সাধারণ মানুষের চাওয়া জিয়া পরিবার: বগুড়া-৬ উপনির্বাচনে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী? নবম পে স্কেল বাস্তবায়নে আশ্বাস দিলেন নবাগত অর্থমন্ত্রী। বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে পবিত্র রমজানুল মোবারক শুরু বৃহস্পতিবার ১৯ তারিখ “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা

চুয়াডাঙ্গা ডিবির মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনের দায়ে ০১ (এক) জনকে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ বিশেষ অভিযান পরিচালনা করে।

গত ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সকাল আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় এসআই (নিঃ) জুম্মান খান ও এএসআই (নিঃ) মোঃ ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন কোমরপুর পূর্বপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আঃ সালাম (পিতা—ইমদাদুল) এর বাঁশবাগানের সামনে পাকা রাস্তার ওপর থেকে আসামি মোঃ ইউসুফ সাধু (৬৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির পিতার নাম মৃত আঃ রহমান, মাতার নাম মৃত জোহরা বেগম। তার বাড়ি কোমরপুর মাঠপাড়া গ্রামে, থানা—দামুড়হুদা, জেলা—চুয়াডাঙ্গা। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা