রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ, শেরপুর ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা চরমোনাই পীরের আগমনকে ঘিরে লাকসামে প্রস্তুতির শেষ ছোঁয়া প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের জান -মালের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম – মেজর হাফিজ।।

সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বগুড়া-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা কাজী রফিকুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির উদ্যোগে সারিয়াকান্দি পৌর এলাকা, বিভিন্ন বাজার ও মার্কেটে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলার কৃতি সন্তান, জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তানভীর আহসান হাবীব। এ সময় তিনি বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, ভালোবাসা ও সমর্থনই প্রমাণ করে এই জনপদের মানুষ পরিবর্তন ও উন্নয়ন চায়। তারা গণতন্ত্রের মুক্ত বাতাস প্রত্যাশা করে। ধানের শীষই হোক মানুষের আশা-ভরসার প্রতীক।”

গণসংযোগে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হীরা, জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ শাহিন মিয়া, সারিয়াকান্দি পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, সারিয়াকান্দি উপজেলা ছাত্রনেতা মোঃ লিখনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় সাবেক ছাত্রনেতা মোঃ আরমান হোসেন ডলার বলেন, “সারিয়াকান্দি উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, যমুনা নদী শাসন এবং যমুনাপাড়ের চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের জন্য বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা কাজী রফিকুল ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই মানুষের ভোটাধিকার ও দেশের প্রকৃত উন্নয়ন ফিরে আসবে। মনে রাখবেন, করবো কাজ, গড়বো দেশ – সবার আগে বাংলাদেশ।”

গণসংযোগে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা