রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলোকিত আগামীআযহার ইনস্টিটিউটের- প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু আল বিজয়নগরে ৪ কোটি ৬০ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ সংবাদদাতা মো:রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা নাবিলের বাড়িতে হামলা-ভাঙচুর, ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্টাফ রিপোর্টার : জঙ্গল সলিমপুর ছিন্নমূল ও আলীনগরের সন্ত্রাসী এস এম জসিম ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা, ঝিনাইদহে ৪ সন্তান রেখে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, ঝিনাইদহে মাদক গডফাদার সজল ডিবির জালে আ,টক , শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি, রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ‘আমরা বাঙালি নই ‘ধর্মীয় পরিচয়ে বিভেদ নয়, সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই’ — প্রতিমন্ত্রী আমিনুল হক মোঃ শফিকুর রহমান টেকনাফে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার ফরহাদ রহমান

ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্টাফ রিপোর্টার :

  1.  আ: মান্নান টিপু : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের থানার মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত পথসভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমেদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও ফারুক খান, পৌর যুবদল নেতা মো. আলী মৃধা, রাজু পাটওয়ারী ও শাওন পাঠান, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী ও মাহমুদ পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, মহিলা দলের নেত্রী পারুল বেগম ও আয়েশা আক্তার এবং ছাত্রদল নেতা রাশেদ, হোসেন ও মহিন উদ্দিন প্রমুখ। পথসভায় বক্তারা যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা