শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

পটুয়াখালী জেলা বিএনপির নব নির্বাচিত কমিটিকে গলাচিপা উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার :

পটুয়াখালী জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারন সম্পাদক মজিবুর রহমান টোটনকে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

আজ (৬ জুলাই) রবিবার বিকাল ৪ টায় গলাচিপা সরকারী ডিগ্রি কলেজ অডিটরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির নব নির্বাচিত সাধারন সম্পাদক মজিবুর রহমান টোটন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু এবং সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল ইসলাম লিটন ও বশির আহমেদ মৃধাসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পটুয়াখালী জেলা বিএনপির সন্মেলন ভোটারদের সুষ্ঠ এবং নিরপেক্ষ ভোটদানে এক নিদর্শন স্থাপন করেছেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ভবিষ্যতে সকলের সহযোগিতা কামনা করে বলেন তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা কারোর বিরুদ্ধে না গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনের দিকে লক্ষ রেখে সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করে সকলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা