সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন বিএনপি নেতা আলহাজ্ব ইউসুফ মেম্বার

ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার:

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার ৩নং ধলীগৌরনগর ইউনিয়ন (পূর্ব শাখা) বিএনপি’র সভাপতি আলহাজ্ব ইউসুফ মেম্বারকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ রাজধানীর সেগুনবাগিচায় জম কালো আয়োজনে অনুষ্ঠিত হওয়া এক অনুষ্ঠানে এই সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর আগে এই বিএনপি নেতাকে “সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সংগঠনটির চেয়ারম্যান এম. এ. করিম চৌধুরী স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে জানানো হয়, সমাজ, সংস্কৃতি, মানবাধিকার ও সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ বছর বিভিন্ন খাত থেকে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তাকে এ পুরুষ্কার দেওয়া হয়। উল্লেখ্য, দেশ-বিদেশের খ্যাতিমান সাংবাদিক,রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, সাহিত্যিক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অ্যাওয়ার্ড পেয়ে গণমাধ্যমকে আলহাজ্ব ইউসুফ মেম্বার জানান – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনের অভিভাবক জননন্দিত নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আমাকে বলেছেন মানুষের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখতে। তার আদর্শের রাজনীতি ও সমাজসেবা করার কারণে আজকে এই সংগঠনটি আমাকে পুরস্কৃত করেছে। ইনশাল্লাহ আমি প্রিয় নেতার নির্দেশে সব সময় সাধারণ মানুষের পাশে থাকবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা