মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: রোমাঞ্চকর ফাইনালে পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা খালিয়াজুরীতে আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী জনতা নিয়ে মতবিনিময় ও আনন্দ ভোজের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ পাথরের চর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের,বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ সাতক্ষীরা মেডিকেলে শিশু ওয়ার্ডে বেড দেওয়ার নামে ২০০ টাকা নেয় রবিউল প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী গুরুতর আহত সুন্দরবনে বন দস্যুদের কাজে জিম্মি হওয়া জেলে-বাওয়ালিদের নৌ মানববন্ধন গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার: মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, হাদিস শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে যশোরে ২১ দিনব্যাপী আবাসিক ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টায় যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাধীন এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন স্কিম’-এর উদ্যোগে দাখিল ও আলিম পর্যায়ের মাদ্রাসা শিক্ষকদের জন্য এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মো. দাউদ মিয়া, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. সরদার মো. কেরামত আলী এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) জনাব সামসুর রহমান খান। অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মুহাম্মদ শাহাদাত হোসাইন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক আফজাল হোসেন, কোর্স কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক রেজাউল হক, সহযোগী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম। মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে হাদিস শরিফের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষকদের জ্ঞান ও পাঠদানের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের সুযোগ আরও সম্প্রসারিত হবে। প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অংশগ্রহণকারী শিক্ষকদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োগের প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা