মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: রোমাঞ্চকর ফাইনালে পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা খালিয়াজুরীতে আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী জনতা নিয়ে মতবিনিময় ও আনন্দ ভোজের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ পাথরের চর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের,বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ সাতক্ষীরা মেডিকেলে শিশু ওয়ার্ডে বেড দেওয়ার নামে ২০০ টাকা নেয় রবিউল প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী গুরুতর আহত সুন্দরবনে বন দস্যুদের কাজে জিম্মি হওয়া জেলে-বাওয়ালিদের নৌ মানববন্ধন গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস

​এম এ মজিদ নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় খড় খাওয়াকে কেন্দ্র করে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের শিকার শহীদুল ইসলামের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা ও শোকে ভেঙে পড়া পরিবারটির প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে নিহত শহীদুল ইসলামের বাড়িতে যান সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সেখানে তিনি শহীদুলের শোকাহত বাবা-মা, স্ত্রী ও সন্তানদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং পরিবারের খোঁজখবর নেন। একইসঙ্গে উক্ত হামলায় আহতদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাদের চিকিৎসা নিশ্চিতকরণের আশ্বাস দেন। ​স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় নির্মমভাবে প্রাণ হারান শহীদুল ইসলাম। হঠাৎ এমন ঘটনায় পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ​শোকাবহ মুহূর্তে পরিবারের পাশে দাঁড়িয়ে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “এই ধরনের নৃশংসতা অত্যন্ত মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত। আমরা শোকাহত পরিবারের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি কামনা করি। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।” ​পরিদর্শনের সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা