শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

মাদারগঞ্জে সুখনগরী নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি

ওয়াজেদ নয়ন মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুখনগরী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই নদী থেকে বালু তুলে তিনটি স্থানে বালুর মহাল তৈরি করে বিক্রির ধুম পড়েছে। এসব বালু মাহিন্দ্র গাড়িতে করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, একদল অসাধু বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় থেকেই এ অবৈধ বালু ব্যবসা চালিয়ে আসছে। বালু বিক্রি শেষ হলে পুনরায় ড্রেজার বসিয়ে নদীর বালু উত্তোলন শুরু করে তারা। এতে করে নদীর পারের কয়েক একর ফসলি জমি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জমির মালিকরা চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, “এভাবে বালু তোলা চলতে থাকলে আগামী মৌসুমেই আমাদের জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।” স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা