মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর-৩ আসনের এমপি ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হস্তক্ষেপ কামনা শ্রীপুরে মাদকের বিস্তার রোধে জোরালো পদক্ষেপের দাবি সচেতন মহলের রাজনগরে উঠানের ৮ ফুট নিচে গৃহবধূর মরদেহ উদ্ধার মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক টুরিস্ট পুলিশ রাঙ্গামাটি ও বান্দরবান রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমকে জন্মদিনের শুভেচ্ছা কার্পাসডাঙ্গা নিউ এ্যাপোলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মোবাইল কোর্টে বন্ধের নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কার্যক্রম চলছে:সনোলজিষ্ট না হয়েও আল্ট্রাসনো করার অভিযোগ ক্লিনিক মালিক আক্তারুজামানের বিরুদ্ধে জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা  ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ

বেপরোয়া গতির ছোবলে ঝরলো কিশোর প্রাণ — শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রোহানের মর্মান্তিক মৃত্যু

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক কিশোরের প্রাণ। রোববার (২ নভেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রোহান (১৭) নামের এক কিশোর মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। এসময় তার বন্ধু বাদশা (১৮) গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নিহত রোহান উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী গ্রামের লিটন মাহমুদের ছেলে। আহত বাদশা একই উপজেলার গয়হাটা গ্রামের ছানোয়ারের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১টার দিকে রোহান ও বাদশাসহ কয়েকজন বন্ধু তিনটি মোটরসাইকেলে বেপরোয়া গতিতে শাহজাদপুরের দিকে আসছিল। পথে দ্রুতগতিতে একে অপরকে ওভারটেক করতে গিয়ে দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এর মধ্যে একটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। মুহূর্তেই রোহানের নিস্তব্ধ দেহ পড়ে থাকে রক্তে ভেজা মাটিতে। আশপাশের লোকজন ছুটে এসে রোহানকে মৃত অবস্থায় এবং বাদশাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানার এস আই এমদাদ ও হাটিকুমরুল হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক রাখে এবং মোটরসাইকেলটি উদ্ধার করে। হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক মোঃ আরব আলী জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” কিশোর রোহানের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বন্ধুরা হারিয়েছে প্রিয় মুখ, পরিবার হারিয়েছে স্নেহের সন্তান—বেপরোয়া গতির এই এক মুহূর্তের ভুলেই নিভে গেল এক তরতাজা জীবনের প্রদীপ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা