বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক: দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শিহাব উদ্দিন শারীরিকভাবে গুরুতর অসুস্থ। তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাতৃজগতের সম্পাদক খান সেলিম রহমান এবং সংগঠনটির সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃজগতের সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকার তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তাঁরা দেশবাসী, সাংবাদিক সমাজ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মোঃ শিহাব উদ্দিনের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মোঃ শিহাব উদ্দিন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অসুস্থতায় তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন, সব ধরনের অসুস্থতা থেকে মুক্তি দেন এবং সুস্থভাবে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন—এ কামনা করেন তাঁরা। নেতৃবৃন্দ আরও বলেন, অসুস্থতার সময় একজন মানুষের জন্য সবার আন্তরিক দোয়া ও ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ। তাই মোঃ শিহাব উদ্দিনের দ্রুত আরোগ্য লাভের জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হচ্ছে। বিবৃতির শেষে মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলা হয়, আল্লাহ তায়ালা তাঁকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন, ইয়া রব্বাল আলামিন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা