মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর-৩ আসনের এমপি ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হস্তক্ষেপ কামনা শ্রীপুরে মাদকের বিস্তার রোধে জোরালো পদক্ষেপের দাবি সচেতন মহলের রাজনগরে উঠানের ৮ ফুট নিচে গৃহবধূর মরদেহ উদ্ধার মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক টুরিস্ট পুলিশ রাঙ্গামাটি ও বান্দরবান রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমকে জন্মদিনের শুভেচ্ছা কার্পাসডাঙ্গা নিউ এ্যাপোলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মোবাইল কোর্টে বন্ধের নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কার্যক্রম চলছে:সনোলজিষ্ট না হয়েও আল্ট্রাসনো করার অভিযোগ ক্লিনিক মালিক আক্তারুজামানের বিরুদ্ধে জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা  ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ

নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে  নাটোরের নলডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। রবিবার (১৩ অক্টোবর) সকালে নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিসের সচেতনতামূলক মহড়া। নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুস্তম আলীর নেতৃত্বে একটি চৌকস দল ভূমিকম্পকালীন উদ্ধারকাজ ও অগ্নিনির্বাপণ কৌশল প্রদর্শন করেন। মহড়ায় স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে দুর্যোগ মোকাবিলায় আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা কিষোয়ার হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস” পালিত হয়। এ দিবসের লক্ষ্য হলো—জনগণের মধ্যে দুর্যোগের ঝুঁকি হ্রাস, সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা ও প্রস্তুতি জোরদার করা। নলডাঙ্গায় আয়োজিত এ দিবসের কর্মসূচি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগের গুরুত্বকে আরও একবার স্মরণ করিয়ে দিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা