শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া চার বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান নিখোঁজ, সিসিটিভিতে নারী। টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০টি নিষিদ্ধ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কেয়াবাগানের ঝিনাইদহ-যশোর মহাসড়ক সংলগ্ন ব্রীজের নিকটে বোয়ালীয়া বিলে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম। পরে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য লক্ষ্যাধিক টাকা। এ সময় কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান সাজ্জাদ, কালীগঞ্জ থানার এসআই রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ বলেন, চায়না দুয়ারী জাল মৎস্য সম্পদের জন্য হুমকি স্বরুপ। ছোট, বড় থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার চায়না দুয়ারী জালে প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার। দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষার্থে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যহত থাকবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন, কিছু দুষ্কৃতকারী অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে জলজ জীব বৈচিত্যের জন্য মারাত্মক হুমকি মুখে ফেলছেন। তাই এই অঞ্চলের নদী-বিল ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা