বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে গনসংযোগে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলেই ধোলাই করা হবে

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ ‎গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আগামী ১৩ নভেম্বর পলাতক আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। তারা যদি নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে রাজপথে তাদের ধোলাই করা হবে। জনগণ তাদের দেখা মাত্রই ধোলাই করবে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খান আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সংসদ। জুলাই অভ্যুত্থানের মধ্যদিয়ে এ দেশে আর মাস্তান তন্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। দেশে আর মাস্তানির রাজনীতি, হেডমগিরির রাজনীতি জনগণ মেনে নেবে না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা বিপ্লবী। আমরা বিপ্লব প্রতিষ্ঠা করেছি। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা ভেবেছিলাম ড.মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে সিঙ্গাপুর, ইউরোপের মতো বানাবে। কিন্তু তিনি বাংলাদেশকে আমেরিকা বানানোর কথা বলে আমাদের সাথে প্রতারণা করছেন। ড. ইউনূস ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেননি। বিচার ও সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচনকে বিলম্বিত করা হয়েছে। রাশেদ খান বলেন, আওয়ামী লীগ নাকি রাজপথে নামার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ রাজপথে নামলেই তাদের ধোলাই দেয়া হবে। তাদেরকে দেখা মাত্রই ধোলায় করতে হবে। আওয়ামী লীগের ডামি এমপিদের ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনে নামাতে তৎপর হয়েছে। আগামী নির্বাচনে কোনো আওয়ামী লীগের ডামি এমপিদের সুযোগ দেয়া হবে না। কোনো ডামি এমপি টাকার বস্তা নিয়ে ভোট চাইতে আসলে মা-বোনেরা তাদের ঝাটা পেটা করুন। ‎এ সময় গণসংযোগে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ রাজন,জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান,যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মিশন আলী সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা