বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

গলাচিপা ইউনিয়নের যুব অধিকার পরিষদ নেতাকে দল থেকে বহিষ্কার

খন্দকার জলিল, পটুয়াখালী জেলা ব্যুরো প্রধান পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের যুব অধিকার পরিষদের ২নং যুগ্ম আহ্বায়ক মো. আরিফ আল নিশাদ ওরফে অরুন হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। শনিবার (১ নভেম্বর) গলাচিপা উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল ও সদস্য সচিব মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “মো. আরিফ আল নিশাদ @ অরুন হাওলাদারের বিরুদ্ধে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার মতো কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কোনো কার্যক্রমের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই এবং সদর ইউনিয়নের সকল নেতাকর্মীদের সাংগঠনিক ভাবে তার সাথে যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করেছেন।” স্থানীয় সূত্রে জানা যায়, অরুন হাওলাদার বিগত সরকারের আমলে আওয়ামীপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক পরিবর্তনের পর সুযোগ বুঝে তিনি গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদে যোগ দেন। তবে যোগদানের পর থেকেই বিভিন্ন ইউনিয়নের একাধিক নেতাকর্মীর সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন এবং সাংগঠনিক অস্থিরতা সৃষ্টি করেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামী সরকার পতনের পর একসময় তিনি রাজনীতিতে নিস্ক্রিয় থাকলেও, যুব অধিকার পরিষদের কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় সক্রিয় হয়ে বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হন। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। অরুন হাওলাদারের বহিষ্কার আদেশে সাধারণ সদস্য ও নেতাকর্মীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। অনেকে মনে করছেন, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় উপজেলা যুব অধিকার পরিষদ যথাযথ ও সাহসী সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় নেতারা বলেন, “এই সিদ্ধান্ত সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে সহায়ক হবে।” তবে বহিষ্কৃত নেতা অরুন হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।