সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।

উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর মানব পাচার ও ১৫ বছর বয়সী কিশোর হুমায়ুন কবির হত্যা মামলার ২ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি আলী আহমদকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আলী আহমদ উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত সোনা আলীর ছেলে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার কিশোর হুমায়ুন কবিরকে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি মানব পাচারকারী চক্র অবৈধভাবে সাগরপথে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে স্বজনরা থানায় অভিযোগ করলে চক্রটি ক্ষিপ্ত হয়। এরপর আন্তর্জাতিক মানব পাচারকারীদের মাধ্যমে কিশোর হুমায়ুনের ওপর নির্যাতন চালিয়ে তাকে হত্যা এবং মরদেহ সাগর বা নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর উখিয়াসহ কক্সবাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় দায়ের করা মানব পাচার ও হত্যা মামলায় আলী আহমদ ২ নম্বর এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর আলী আহমদকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা