শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

আজ ০৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার জেলা প্রশাসন,চট্টগ্রাম এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,

এস এম জসিম বিশেষ প্রতিনিধি

জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের যৌথ উদ্যোগে জনাব শিফাত বিনতে আরা, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘র নেতৃত্বে প্যারামাউন্ট ফুড প্রোডাক্টস লিঃ, চৌধুরীনগর, চট্টগ্রামে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।

এসময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও সংরক্ষণ; যথাযথ নিবন্ধন ব্যতিরেকে খাদ্যপণ্য উৎপাদন; অননুমোদিত ফ্লেভার ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদনসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী দেড় লক্ষ টাকা (১,৫০,০০০/-) জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

উক্ত কার্যক্রমে জনাব মোহাম্মদ ফারহান ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম; সহায়ক কর্মচারীবৃন্দ; জনাব ইয়াছিনুল হক চৌধুরী, স্যানিটারী ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং সিএমপি, চট্টগ্রাম এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা