মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর-৩ আসনের এমপি ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হস্তক্ষেপ কামনা শ্রীপুরে মাদকের বিস্তার রোধে জোরালো পদক্ষেপের দাবি সচেতন মহলের রাজনগরে উঠানের ৮ ফুট নিচে গৃহবধূর মরদেহ উদ্ধার মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক টুরিস্ট পুলিশ রাঙ্গামাটি ও বান্দরবান রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমকে জন্মদিনের শুভেচ্ছা কার্পাসডাঙ্গা নিউ এ্যাপোলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মোবাইল কোর্টে বন্ধের নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কার্যক্রম চলছে:সনোলজিষ্ট না হয়েও আল্ট্রাসনো করার অভিযোগ ক্লিনিক মালিক আক্তারুজামানের বিরুদ্ধে জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা  ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ

আখাউড়ায় পারিবারিক অশান্তির জেরে বিষপান করে গৃহবধূর মৃত্যু

মোঃ রাশেদ আল শাহরিয়া (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া ১০ নভেম্বর ২০২৫ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের দেবগ্রামে পারিবারিক অশান্তির জেরে মোছা. মনোয়ারা বেগম (বয়স জানা যায়নি) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। নিহত মনোয়ারা বেগম দেবগ্রাম এলাকায় ভাড়া থাকতেন। তার স্বামী মো. কামাল মিয়া পেশায় একজন শ্রমিক বলে জানা গেছে। তাদের স্থায়ী ঠিকানা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ফুলপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গতকাল রাতে মনোয়ারা বেগম ক্ষোভে বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা