শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় প্রবাসীর সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সাথে উধাও স্ত্রী,সঙ্গে টাকা-স্বর্ণ তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১ রোববার রাতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামী পুলিশ হেফাজতে আহমদ নিয়াজ রচিত “দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ফুট পেট্রেলিংককালে ৫১টি মালা ফাঁদ উদ্ধার জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও গণমিছিল মালয়েশিয়ায় খুন হওয়া সেই যুবকের লাশ ফিরল দেশে, বাড়িতে শোকের মাতম ঝিনাইদহে যাত্রীবাহি বাস থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথ জব্দ

জকিগঞ্জে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ইয়াবাসহ একজন আটক

জকিগঞ্জ প্রতিনিধি::

সিলেটের জকিগঞ্জে বোর্ডার গার্ড বাংলাদেশ (১৯ বিজিবি) অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ ৭০ হাজার টাকার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে।

বিজিবি সূত্র জানায়, গত ২৪ মার্চ বিকাল ৪টা ২০ মিনিটে লোহারমহল বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সুপরাকান্দি এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি প্রাইভেটকারে থাকা ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে ধাওয়া করে আটক করে।

তল্লাশিতে তার কাছ থেকে ৪,৮২৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকার, দুইটি মোবাইল ফোন এবং দুইটি সিমকার্ড উদ্ধার করা হয়। জব্দকৃত সামগ্রীর মূল্য প্রায় ৩৯ লাখ ৭০ হাজার টাকা।

অভিযানস্থল থেকে আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত মালামাল জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা