শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী,

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে হৃদয় হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে শৈলকূপা উপজেলার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হৃদয় হোসেন ওই গ্রাামের মিল্টন বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ ও মৃতের স্বজনরা জানায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন কলেজছাত্র হৃদয় হোসেন। রাতের কোনো এক সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে টের পেয়ে রাতেই তাকে উদ্ধার করে পরিবারের লোকজন শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর কুষ্টিয়ায় নেওয়ার পর সোমবার ভোরে কলেজছাত্র হৃদয় হোসেন মারা যায়। শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন বলেন, রাতে ওই ছাত্রকে হাসপাতালে আনার পর এন্টিভেনম দেওয়া হয়েছিলো। এন্টিভেনম দেয়ার পরও সুস্থ না হওয়ায় রাতেই তাকে আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করি। শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, সাপের কামড়ে কলেজ শিক্ষার্থী হৃদয় হোসেনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। চিকিৎসকদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা