বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সততা ও আদর্শের প্রতীক ‘বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব’: নেতৃত্বে কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড়

গলাচিপায় মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় মহা ষষ্ঠীর মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব। সকাল থেকেই পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি দেখা যায়, ভক্তিমুখর পরিবেশে চলছে দেবী দুর্গার আরাধনা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে প্রায় ১৮ থেকে ২০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির, পোদ্দার বাড়ি, দাস বাড়ি ও সাহা বাড়ি প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও ১৫ থেকে ১৬টি মণ্ডপে পূজা চলছে। মণ্ডপ কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রতিমা নির্মাণসহ যাবতীয় আয়োজন আগেই সম্পন্ন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে প্রায় ১ লাখ ৪০ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সাজসজ্জা ও পূজার প্রস্তুতি নেওয়া হয়।পূজার সূচনার সঙ্গে সঙ্গে চারপাশে ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ। গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ বনিক বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা পূজার সব আয়োজন যত্নের সঙ্গে সম্পন্ন করেছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে আমরা আশা করছি জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হবে।” অন্যদিকে সাধারণ সম্পাদক তাপস দত্ত বলেন, “দুর্গোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক মিলনমেলারও প্রতীক। এ উৎসবকে ঘিরে মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়।” আগামী কয়েকদিন ধরে চলবে পূজা অর্চনা, মহা নবমী ও বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। নির্বিঘ্নে উৎসব পালনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।