মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

দাউদকান্দি উপজেলা মালাখালা বাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও লিফলেট বিতরণ ।

মো: দিদারুল ইসলাম – দাউদকান্দি প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এর পক্ষে কুমিল্লা দাউদকান্দি উপজেলার ৯নং পশ্চিম মোহাম্মদপুর ইউনিয়ন, বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়। মালাখালা মাই ড্রীম মডেল একাডেমি স্কুলের মাঠে এ আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয় । ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর ভূইয়া সভাপতিত্বে ও উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মো. হাসান তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, সদস্য সচিব উপজেলা বিএনপির ভিপি জাহাঙ্গীর আলম, সাবেক জেলা যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইয়াকুব আলী সরকার, মোহাম্মদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আলী আকবর ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. কুদ্দুস মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন মোল্লা, সাবেক ছাত্র নেতা মো. সালাউদ্দিন ভূঁইয়া শাহিন প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা