সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

সরকার ঘোষিত সঠিক সময়ে নির্বাচন এখন সময়ের দাবি :

সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল-আজাদ মীর রাজিবুল হাসান নাজমুল: বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল-আজাদ বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ভিত্তি ও স্থিতিকে মজবুত করার লক্ষে সরকার গৃহিত জুলাই ঘোষণা পত্র, বিচার কার্য অতি দ্রুত সম্পন্ন করে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে সকল দলকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন। প্রধান অতিথি আরো বলেন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করেই জাতীয় নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন। তিনি গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় মধ্য-ডানপন্থী রাজনৈতিক দলগুলোর জোট- ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন-এনডিইউ’র আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন জটিল এক সমীকরণের মধ্য দিয়ে এগোচ্ছে দেশের রাজনীতি। নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে দলগুলোর মধ্যে বাড়ছে অনৈক্য, সংশয় ও সন্দেহ। নানা বিষয়ে রাজনীতির মাঠে অনৈক্যের সুর ক্রমেই তীব্র হচ্ছে। ভোটের হিসাব-নিকাশ যত এগিয়ে আসছে বিরোধ ততই প্রকাশ্যে রূপ নিচ্ছে। তবে সরকার ঘোষিত ফেব্রুয়ারিতেই নির্বাচন এখন সময়ের দাবি । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সমন্বয়কারী ও মিডিয়া উইং চীপ শেখ মোস্তাফিজুর রহমান। তিনি আরো বলেন, খাদের কিনারে গণতন্ত্র। দেশের বৃহত্তর বর্তমান তিনটি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়াত ইসলাম ও এনসিপির মধ্যে সংস্কার করেই জাতীয় নির্বাচন নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ধুম্রজাল। এই কিনার থেকে গণতন্ত্র উত্তরনে সকল অনিবন্ধিত রাজনৈতিক দলকে একিভুত হতে হবে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জুলাই হত্যাকান্ডের বিচার নিশ্চিত করে ফেব্রুয়ারিতে নির্বাচন’র কোন বিকল্প নেই । বাংলাদেশ সিটিজেন পার্টির চেয়ারম্যান ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন-এনডিইউ’র আহবায়ক প্রফেসর ড. আসলাম আল মেহেদী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটিজেন পার্টির উপদেষ্টা, বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল’র প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ, জাতীয় সংস্কার পার্টির আহবায়ক মেজর (অবঃ) আমীন আহমেদ আফসারী, জাতীয় মুক্তি দল পার্টির চেয়ারম্যান এটিএম বীরমুক্তিযোদ্ধা মমতাজুল করিম, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান প্রফেসর এ আর খান, বাংলাদেশ জনতা পর্টির চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান (মোস্তাক সরকার), বাংলাদেম নতুনধারা জনতার পার্টি-বিএনজিপি’র চেয়ারম্যান মুহাম্মাদ আব্দুল আহামদ নূর, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাসেম মজুমদার, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ ইসলামী সাম্যবাদী দল পার্টির চেয়ারম্যান মুফতি নুরুল আমিন, বি.আর.পি পার্টির চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হিরু, স্বদেশ পার্টির চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান দেশ, বিএলডিপি’র প্রেসিডিয়াম সদস্য আমান উল্লাহ, বিএনডিপি’র প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব হারুনুর রশীদ দুলাল, ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন-এনডিইউ’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সানজির হাওলাদার, নিজেপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাফিজ মাহবুব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা