মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার হযরত মিজানুর রহমান চিশতী দরবার শরীফের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ চিশতীয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের মাসিক ভাতা কার্ড, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গেজেট আকারে প্রকাশের জন্য সরকারের কাছে আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ফালা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা জুনায়েদ আহমেদ (দা:বা:), হাজী আবুল কালাম মাদবর (৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী), আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম হেলাল শেখ, বাংলা টিভির স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন নীরব, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কে. এম. মোহাম্মদ হোসেন রিজভী, আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি মো. শামীম আহমেদ, কাশিমপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মো. শিহাব উদ্দিন সরকার, সাংবাদিক বাবু মিয়া, শেখ শহিদুল ইসলাম, মোফাজ্জল হোসেন রাজু, মো. সাইদুল ইসলাম, দাউদুল ইসলাম নয়ন, মো. নাজমুল ইসলাম, আল আমিন ভূঁইয়া, মো. আলতাফ হোসেন, মোশারফ হোসেন, সমাজসেবক জুয়েল মোল্লা, মোঃ সোহরাব হোসেন মিয়া, হাফেজ মোস্তফা আজাদ, মোঃ রাসেল, মো. আলমগীর, হেকমত আলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মসজিদে কুবার খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ সাদিক হুসাইন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা