মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর-৩ আসনের এমপি ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হস্তক্ষেপ কামনা শ্রীপুরে মাদকের বিস্তার রোধে জোরালো পদক্ষেপের দাবি সচেতন মহলের রাজনগরে উঠানের ৮ ফুট নিচে গৃহবধূর মরদেহ উদ্ধার মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক টুরিস্ট পুলিশ রাঙ্গামাটি ও বান্দরবান রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমকে জন্মদিনের শুভেচ্ছা কার্পাসডাঙ্গা নিউ এ্যাপোলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মোবাইল কোর্টে বন্ধের নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কার্যক্রম চলছে:সনোলজিষ্ট না হয়েও আল্ট্রাসনো করার অভিযোগ ক্লিনিক মালিক আক্তারুজামানের বিরুদ্ধে জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা  ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ

সোনারগাঁয়ে নিখোঁজের ৪ দিন পর তরুণীর কসটেপে মোড়ানো বস্তাবন্দি লাশ উদ্ধার

সোনারগাঁ প্রতিনিধি: মুহাঃ সানাউল্লাহ বেপারী

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর সায়মা আক্তার মীম (২২) নামের এক তরুণীর কসটেপে মোড়ানো বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজ সংলগ্ন ঝোপঝাড় এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত সায়মা আক্তার মীম পাবনা জেলার সুজানগর উপজেলার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন এবং স্থানীয় কলাপাতা বার্গার কিং রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। এলাকাবাসী জানায়, গত শুক্রবার সকাল ১০টা থেকে সায়মা নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না যাওয়ায় মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বিকেল ৪টার দিকে কাইকারটেক ব্রীজের পাশে বড় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে খুলে দেখেন, এর ভেতরে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় কসটেপে প্যাচানো হাত-পা বাঁধা এক নারীর লাশ। পরে নিহতের মামা খোকন শেখ সাগর এসে লাশের পরিচয় নিশ্চিত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত সায়মার মামা খোকন শেখ সাগর জানান, “দু’বছর আগে আমার ভাগ্নি কুমিল্লার রায়হান নামে এক যুবকের সঙ্গে প্রেম করে বিয়ে করে। কিন্তু উভয় পরিবার এ বিয়ে মেনে নেয়নি। তাই তারা ভাড়া বাসায় বসবাস করতো। আমার ধারণা, রায়হানই শ্বাসরোধে মীমকে হত্যার পর ব্যাগে ভরে লাশ ফেলে গেছে। তাকে গ্রেপ্তার করলেই পুরো ঘটনা পরিষ্কার হবে।” এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “কসটেপে মোড়ানো ব্যাগ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা