শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া চার বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান নিখোঁজ, সিসিটিভিতে নারী। টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার

সম্প্রতি মুক্তি পেয়েছে সৈয়দা হেমার লিখা কণ্ঠশিল্পী কনার নতুন গান ‘নীরবে’

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ছোটবেলা থেকেই গানের জগতে নিজের প্রতিভার পরিচয় দিয়ে আসছেন। মাত্র চার বছর বয়সে সঙ্গীতের সঙ্গে তার পরিচয় এবং পাঁচ বছর বয়সে একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে তার গানের ভুবনে যাত্রা শুরু। ২০০০ সালে কনা পেশাদারভাবে সঙ্গীত জীবনে প্রবেশ করেন এবং ‘জ্যামিতিক ভালোবাসা’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। অ্যালবামের টাইটেল গানই তাকে শ্রোতাদের কাছে গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে। কর্মজীবন ও সাফল্য কনা একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তিনি চলচ্চিত্রের গানেও সমান সফল। ‘বসগিরি’, ‘পোড়ামন ২’, বিশ্বসুন্দরী’সহ বেশ কিছু আলোচিত চলচ্চিত্রে তার কণ্ঠ দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। বিশেষ করে বিশ্বসুন্দরী ছবির “তুই কি আমার হবি রে” গানের জন্য তিনি শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এখন তিনি পুরোপুরি সংগীতে মনোযোগ দিতে চান। নতুন উদ্যমে সংগীতে ফিরেছেন। ২০২৫ সালের জুলাই মাসে তিনি তার নতুন গান ‘সোনা জান’ প্রকাশের ঘোষণা দেন, যা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘নীরবে’ শিরোনামের একটি গান, যার গীতিকার সৈয়দা হেমা। গানটির পরিচালনা করেছেন বিশাল আহম্মেদ। মিউজিক কম্পোজিশন সুর ও সংগীত করেছেন হৃদয় হাসিন, রিদম প্রোগ্রামিং করেছেন সায়েম রাহমান। ভিডিও প্রজেক্টে ডিওপি ছিলেন হাসান জুয়েল, এডিট করেছে টিমওয়ার্ক স্টুডিও, কালার করেছেন মারুফ হাসান। ফটোগ্রাফিতে ছিলেন সাব্বির আহমেদ, লাইটিংয়ে শফিকুর এবং মেকআপে শিপন হাসান। পুরো প্রজেক্ট সুপারভিশন করেছেন সোহেল রাজ। নিরবে গানটি সম্পর্কে গীতিকার সৈয়দা হেমা বলেন বেশ কিছুদিন আগে গানটি আমি লিখেছিলাম মিউজিক কম্পোজিশন করা হয়েছিল গানটি রিলিজ দিব দিব করে একটু দেরি হয়ে গেছে গানটি সম্পর্কে আমি খুব আশাবাদী দর্শক শ্রোতাদের মনের জায়গা করে নেবে। গানটি মনোযোগ দিয়ে শুনলে সবারই খুব ভালো লাগবে। গানটি এক যোগে দুইটি চ্যানেলে প্রচারিত হবে। সৈয়দা হেমার নিজস্ব চ্যনেল ও হৃদয় হাসিন এ-র ইউটিউব চ্যানেলে। শৈশব থেকে শুরু করে আজকের জনপ্রিয়তার শিখরে ওঠা কনা নিজ প্রতিভা এবং পরিশ্রমের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে একটি অনন্য স্থান তৈরি করেছেন। বিচ্ছেদের পরও সংগীতকে একমাত্র লক্ষ্য করে এগিয়ে যাওয়ার ঘোষণায় তার ভক্তরা আবারও নতুন চমকের অপেক্ষায় আছেন। কনার গাওয়া আলোচিত গান ‘দুষ্টু কোকিল’। এটি গত রোজার ঈদে ‘তুফান’ সিনেমায় সংযোজিত হয়। গানটি শ্রোতাদের মাঝে তুমুল সাড়া ফেলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা