বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ, শেরপুর ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা চরমোনাই পীরের আগমনকে ঘিরে লাকসামে প্রস্তুতির শেষ ছোঁয়া প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের জান -মালের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম – মেজর হাফিজ।। ঘোড়াঘা বিএনপি প্রার্থী ডঃ’এ জেড এম জাহিদ হোসেনের ব্যাপক গণসংযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত সুনামগঞ্জ ধর্মপাশায় পুলিশ সদস্যসহ ২ মাদক ব্যবসায়ী আটক গোদাগাড়ীতে কাঁকনহাট পৌর জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কাশিমপুরে সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ ভূমি অফিসের নিষ্ক্রিয়তায় প্রশ্নবিদ্ধ প্রশাসনিক ভূমিকা গলাচিপায় নিঃশব্দে লুট হয়ে গেল এক পরিবারের সব সঞ্চয়

শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলার শেরপুর উপজেলায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বগুড়া-৫ (শেরপুর-ধুনট) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজকে বিজয়ী করার লক্ষ্যে শেরপুর পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জননেতা জানে আলম খোকা।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী তালুকদার, জেলা জিসাসের সহ-সভাপতি মো. মোকলেছুর রহমান, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, জেলা জিসাসের সদস্য মো. সাজু, জেলা ছাত্রদল নেতা মো. সুজন তানভীরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগকালে মো. আরমান হোসেন ডলার বলেন, “শেরপুর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গোলাম মো. সিরাজ ভাইকে বিজয়ী করতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভালোবাসা ও সমর্থন প্রমাণ করে—এই জনপদের মানুষ পরিবর্তন ও উন্নয়ন চায়।”

তিনি আরও বলেন, “ধানের শীষই মানুষের আশা-ভরসার প্রতীক। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই ফিরে আসবে মানুষের ভোটের অধিকার এবং দেশের প্রকৃত গণতান্ত্রিক উন্নয়ন।”

সাবেক পৌর মেয়র জানে আলম খোকা বলেন, “শেরপুরবাসীর কল্যাণ ও টেকসই উন্নয়নের জন্য একটি জনবান্ধব ও অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। ধানের শীষের প্রার্থীই সেই নেতৃত্ব দিতে সক্ষম। তাই আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।”

গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, শেরপুর উপজেলায় উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা