মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস

শীতের সকালে কুয়াশায় ভরপুর,ডাঙ্গা পাড়া থেকে নতিবাড়ী রোড

ইমরান খান-সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

শীতের সকালে কুয়াশার আবির্ভাব এ যেন এক অদ্ভুত ঘটনা।ডাঙ্গা পাড়া থেকে নতিবাড়ী যাওয়া অপূর্ব এ সুন্দর রোডে দেখা গিয়েছে কুয়াশায় ঘেরা এক অপূর্ব সকাল। এ সকালে গা গরমের জন্য ছেলে থেকে মেয়েরা বিভিন্ন রং এ ভরপুর ঠান্ডার পোশাক পরিধান করে মেতে আছে কেউবা ব্যায়ামে,কেউবা খেলাধুলায় আবার কেউবা তাদের যার যে কাজ সে কাজের উদ্দ্যেশে।

আজ ২৫ নভেম্বর রোজ (মঙ্গলবার) ডাঙ্গা পাড়া থেকে নতিবাড়ী যাওয়ার পথে কুয়াশার এক অপূর্ব মিশ্রণ দেখতে পায় এলাকাবাসী।এলাকাবাসীর তথ্য সূত্রে জানা যায়,এবছরে ঠান্ডা কয়েক দিন আগ থেকে শুরু হলেও কুয়াশা সেরকম তারা দেখতে পায় নি কিন্তু আজকের আবহাওয়ার মধ্যে কুয়াশার এ মিশ্রণ যেন তাদের অবাক করে দিয়েছে।এটা মনে হয় ছিল এক অভাবনীয় মূহুর্ত।

এ পথে পাড়ি দেওয়া ভ্যান চালক সুলতান বলেন,আমি প্রতিদিন সকালে এ পথ দিয়ে ক্ল্যাসিকাল হ্যান্ডমেট প্রোডাক্টস বিডি.লিমিটেড হাজীগঞ্জ শাখার শ্রমীকদের নিয়ে যাই কিন্তু এরকম কুয়াশা দেখি নি।আজ প্রথম এ কুয়াশা দেখে অবাক হয়ে গেছি।মনে হচ্ছে আমি চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছি না। এ রাস্তা দিয়ে সকালে উত্তরা ইপিজেড যাওয়া বাইক চালক,আরমান এর সাথে দেখা হলে তিনি বলেন ভাই কী করব আজ এমন কুয়াশা বাইক চালাতেই পারছি না মনে হয় উপর থেকে বরব পড়ছে।

ডাঙ্গা পাড়া থেকে নতিবাড়ী যাওয়া রোডে আজকের যে কুয়াশা দেখা যায় এর তাপমাত্রা গুগলে লোকেশন অনুযায়ী দেখা যায় ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মত।এ কুয়াশা ভরা সকালে যেমন ঠান্ডার আবির্ভাব তেমনি অনেকের মনে বেজায় আনন্দ।কারণ যত ঠান্ডা ছেলেরা তত ব্যায়াম বা খেলে তাদের গা গরমের জন্য নিজেকে প্রস্তুত করে।আজকের এ আবহাওয়া যেন এক অভাবনীয় প্রাকৃতিক বৈচিত্র্য যা আমাদের নতুন নতুন শিক্ষা অর্জনে সহায়তা করে।এ তাপমাত্রায় কারো কোনো ক্ষতি না হলেও ঠান্ডায় ভুগছে কিছু সাধারণ নিরীহ বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে অভাবী দিনমজুরেরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা