সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

রাজনীতিবিদ তরুণ সমাজের ঐক্য: মানবিক সোনারগাঁ গঠনে নতুন দিগন্ত

সোনারগাঁ প্রতিনিধি, মুহাঃ সানাউল্লাহ বেপারী

“জাগ্রত হোক মানবতা, জয় হোক তারুণ্যের”এই স্লোগানকে ধারণ করে সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার নিবন্ধন-পরবর্তী শুভসূচনা অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর আয়োজনে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁয়ের রয়েল রিসোর্টের হলরুমে এ আয়োজন হয়। এতে রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, সাংবাদিক এবং তরুণ প্রজন্মের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ জেলার আঞ্চলিক প্রতিনিধি ও সনমান্দী জনকল্যাণ সংস্থার উপদেষ্টা মনিরুজ্জামান মনির। সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভূঁইয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ইসলামী সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,মোগড়াপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও সোনারগাঁ বেফাক আঞ্চলিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন খাঁন,যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। উদ্বোধক মনিরুজ্জামান মনির বলেন, “তারুণ্যের শক্তি ও মানবিক চেতনা একত্রিত হলে সমাজ পরিবর্তন অনিবার্য। এই সংস্থা তরুণদের স্বপ্ন ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।” প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান বলেন, “তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ। আপনাদের উদ্যম ও দায়িত্ববোধ সোনারগাঁকে বদলে দিতে পারে।” প্রধান আলোচক আতাউর রহমান বলেন, “আজকের এই নিবন্ধন কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি একদল তরুণের অঙ্গীকার।‘আমরা বদলাতে চাই সমাজকে, গড়তে চাই মানবিক সোনারগাঁ।” প্রিন্সিপাল ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, “মানবতা, ঐক্য ও ভালোবাসার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব। এই সংস্থার কার্যক্রম সেই দিকেই এক শক্তিশালী পদক্ষেপ।” বিশেষ অতিথি মাওলানা মহিউদ্দিন খাঁন বলেন, “তরুণ প্রজন্ম যদি আলোর পথে থাকে, তাহলে সমাজ আলোকিত হয়। মানবিক সমাজ গঠনে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধই হতে পারে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই সংগঠন তরুণদের সেই মূল্যবোধে অনুপ্রাণিত করবে—এটাই প্রত্যাশা।” সভাপতির বক্তব্যে যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভূঁইয়া বলেন, “ইতিবাচক পরিবর্তন আনতে সবচেয়ে বড় শক্তি হলো তরুণ প্রজন্ম। আজকের এই সূচনা একটি নতুন স্বপ্নের যাত্রা—এই তরুণদের হাত ধরেই গড়ে উঠবে মানবিক ও উন্নত সোনারগাঁ।” অনুষ্ঠানের শেষে অতিথিরা নবনিবন্ধিত সংস্থার সফলতা কামনা করেন এবং মানবিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বিশ্বাস প্রকাশ করেন—এই তরুণ প্রজন্মই পরিবর্তনের দূত হয়ে সোনারগাঁকে রূপান্তরিত করবে মানবিক ও আলোকিত জনপদে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা