শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ, শেরপুর ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা চরমোনাই পীরের আগমনকে ঘিরে লাকসামে প্রস্তুতির শেষ ছোঁয়া প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের জান -মালের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম – মেজর হাফিজ।। ঘোড়াঘা বিএনপি প্রার্থী ডঃ’এ জেড এম জাহিদ হোসেনের ব্যাপক গণসংযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়া:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের মতো বগুড়াতেও শুরু হয়েছে জোরদার নির্বাচনী প্রচারণা। এরই ধারাবাহিকতায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনকে বিজয়ী করতে নন্দীগ্রামে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে নন্দীগ্রাম উপজেলা বাজার এলাকায় আয়োজিত এ গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, সাবেক স্বেচ্ছাসেবক ও যুবনেতা, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আরমান হোসেন ডলার বলেন, বগুড়া-৪ আসনের উন্নয়নের প্রধান কারিগর ছিলেন সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন। নন্দীগ্রাম উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবারও সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে বিপুল ব্যবধানে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমর্থন প্রমাণ করে এই জনপদের মানুষ উন্নয়ন ও গণতন্ত্রের প্রত্যাশায় পরিবর্তন চায়। ধানের শীষই মানুষের আশা-ভরসার প্রতীক। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই মানুষের ভোটের অধিকার ও দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আদর হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুর রউফ রুবেল, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ শাহিন মিয়া, জিসাস বগুড়া জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াস হোসেন, নন্দীগ্রাম উপজেলা যুবনেতা মোঃ এনামুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা