শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত দীর্ঘদিনের ভোগান্তির রাস্তা রক্ষা করলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ : মুরাদনগরের পাহাড়পুরে সড়ক নির্মাণের কাজ শুরু ★প্রতিশ্রুতি রক্ষা করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, উচ্ছ্বসিত স্থানীয় জনগণ ঝালকাঠি আশ্রয়ণ-২ প্রকল্পে ঘর নির্মাণে অনিয়ম ,সাবেক ইউএনও রুম্পা সিকদারকে শাস্তি কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। আশুলিয়া থেকে,গাঁজা চোলাই মদ, ইয়াবা সহ গ্রেফতার ৪ জ্বালানি সংকটে শুকিয়ে যাচ্ছে মাঠ: দিশেহারা শৈলকুপার কৃষক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারি আটক চুয়াডাঙ্গার মানুষ টানা তাপপ্রবাহে অতিষ্ঠ টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ৭ আসামি গ্রেফতার

দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে আপত্তিকর কাণ্ড: ৪ জন আটক

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌

স্টপ রিপোর্টর:-

দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে আপত্তিকর সামগ্রী রেখে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চার কিশোর অনুতপ্ত হয়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও সমাজসেবকদের উদ্যোগে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২ এপ্রিল থানা চত্বর এলাকায় সকল গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদেরকে শেষবারের মত সংশোধনের সুযোগ দেয়া হয়।
ঘটনার পর চার কিশোর একটি ভিডিও বার্তায় নিজেদের ভুল স্বীকার করে দেশবাসী ও স্থানীয়দের কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়। তারা জানায়,আমরা যে অপরাধ করেছি, তার জন্য আমরা লজ্জিত, দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। না বুঝে আমরা এ কাজ করেছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে এমন কাজ আর করব না এবং অন্য কাউকেও এ ধরনের কাজ না করার আহ্বান জানাই।
কিশোরদের পিতা-মাতাও উপস্থিত থেকে সন্তানের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাদের সঠিকভাবে দেখভাল করার অঙ্গীকার করেন।দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযুক্তদের মধ্যে দুজন নাবালক এবং দুজন এসএসসি পরীক্ষার্থী। তিনি বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকদের অনুরোধে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রথমবারের মতো তাদের মুচলেকা নিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তাদের সম্মিলিত সিদ্ধান্তে মানবিক দৃষ্টিকোণ থেকে কিশোরদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার বিষয়ে লিখিত অঙ্গীকার নেওয়া হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছে, কিশোরদের অনুতাপ ও আত্মসমালোচনার এই দৃষ্টান্ত অন্যদের জন্যও সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবং সমাজে ইতিবাচক বার্তা দেবে।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজুল আলম, দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম সাবু তরফদার, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য- হাবিবুর রহমান বুলেট, মাহাবুবউল ইসলাম খোকন, শরিফ উদ্দিন, নাহারুল ইসলাম,দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাংবাদিক- আহসান হাবীব মামুন,দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান, মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম, সাংবাদিক ইমতিয়াজ আহমেদ রয়েল, সুকমল চন্দ্র দাস বাধন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক তানভীর অনিক, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রিফাত, দর্শনা সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব- রাশেদ মল্লিক।
উল্লেখ্য, গত সোমবার দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে আপত্তিকর সামগ্রী রেখে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা