বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি: চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও জাতীয় দূর্যোগ বিষয়ক র‍্যালী। মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলার চরফ্যাশনে ২৩৩টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গলাচিপায় স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও রাজশাহী প্রেসক্লাবের সম্পাদকে সাধারণ সম্মাননা স্মারক প্রদান জামালপুর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত৷ কালীগঞ্জে প্রেমিকের সাথে স্ত্রী আটক, সন্তানকে ঘিরে সৃষ্টি উত্তেজনা ঝিনাইদহের শৈলকুপায় কৃষক কার্ডের তথ্য যাচাই কার্যক্রম শুরু সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত আটক সাতক্ষীরায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক বাজার মনিটরিং সিরাজ সরদারকে বহিষ্কারের দাবিতে আটঘরিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন ‎কক্সবাজারে হিউম্যান এইডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অনুমোদনহীন ৬ ইটভাটায় ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁ জেলা অটোরিকশা ও সি,এন,জি মালিক সমিতির ঈদ বোনাস প্রদান নওগাঁ জেলা অটোরিকশা ও সি,এন,জি মালিক সমিতির ঈদ বোনাস প্রদান শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উদযাপন রাজশাহী প্রেসক্লাবের সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, ছাত্রনেতা গ্রেফতারে ক্ষোভ

টেকনাফ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার

ফরহাদ রহমান

স্টাফ রিপোর্টার কক্সবাজার

আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচারের সম্ভাবনা মাথায় রেখে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের সীমান্তসংক্রান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সদস্য অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় বাংলাদেশ সরকার জ্বালানি তেলের বিদ্যমান মজুদ সংরক্ষণ ও সাশ্রয়ী ব্যবহারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে। একইসঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যানবাহনের ধরন অনুযায়ী পাম্প থেকে জ্বালানি গ্রহণের নির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে।

এই প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকায় কিছু অসাধু চক্র জ্বালানি তেল অবৈধভাবে পাচারের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা বিবেচনায় নিয়ে বিজিবি সীমান্তে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে।

তিনি জানান, জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তের বিভিন্ন চেকপোস্টে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নাফ নদীতে নৌ-টহল বৃদ্ধি করা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন ও নৌযানের ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে। গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

এছাড়া সীমান্তবর্তী বিওপিগুলোর মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে জ্বালানি তেল চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি।

বিজিবি অধিনায়ক বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে। জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় অর্থনীতির স্বার্থ রক্ষায় বিজিবি সর্বদা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।