শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

ঝিনাইদহে জামায়াতের যুব বিভাগের নেতা প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা, অতঃপর…

মোঃ পারভেজ ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন বিল্লাল হোসেন নামে যুব জামায়াতের এক নেতার বিরুদ্ধে। বিষয়টি এলাকাজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।   অভিযুক্ত বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি। জানা গেছে, দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন জামায়াত নেতা বিল্লাল হোসেন। এরই জের ধরে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন বিল্লাল হোসেন। এ সময় অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকায় বাড়ির লোকজন তাকে ধরে ফেলে। এ সময় বিল্লাল হোসেন জুতা ফেলিয়ে দৌঁড় মারার চেষ্টা করেন। পরে উত্ত্যম-মধ্যম দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় এবং পা জড়িয়ে ধরে মাফ চান বিল্লাল হোসেন। তবে বিষয়টি খুব গোপনীয়ভাবে মীমাংসা হলেও মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানাজানি হয়।   নাম প্রকাশ না করার শর্তে কমলাপুর গ্রামের এক যুবক বলেন, দীর্ঘদিন ধরে বিল্লাল হোসেন ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। গত শনিবার রাতে ওই মহিলার ঘরে প্রবেশ করে বিল্লাল। এ সময় তাকে ধরে ফেলেন তারা। পরে চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়া হয়। যুব জামায়াত নেতা বিল্লাল হোসেনকে ধরে ফেলা ওই পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ভাবির ঘরে প্রবেশ করে বিল্লাল হোসেন। এ সময় টের পেয়ে তাকে ধরে ফেলা হয়। পরে পা জড়িয়ে ধরে মাফ চাই সে। বিষয়টি জামায়াতের নেতৃবৃন্দ জেনে গেছে বলেও জানান তিনি।   তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুব জামায়াতের নায়েবে আমীর বিল্লাল হোসেন বলেন, তিনি এমন কোন ঘটনার সাথে সম্পৃক্ত না।   এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ বলেন, বিল্লাল হোসাইন সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি। তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা