রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

ঝিনাইদহের মহেশপুরে নারী মাদক সেবনকারীকে ৩ মাসের কারাদণ্ড

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবনের দায়ে এক নারী মাদক সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াকর আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম রুমা খাতুন। তিনি জলিলপুর মাঠপাড়া এলাকার মৃত আতিয়ারের মেয়ে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াকর আহমেদ বলেন, মহেশপুর থানা পুলিশের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ (গাঁজা) রুমা খাতুনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও এক শ টাকা জরিমানা করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহেশপুরে নিয়মিত অভিযান আরো জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা