শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া চার বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান নিখোঁজ, সিসিটিভিতে নারী। টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫০০ কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি (লাউ, বেগুন, মিষ্টি কুমড়া,শসা) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫ শত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৩ টার সময় উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় ২ শত কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং পর্যায়ক্রমে বাকি ৩ শত কৃষককে দেয়া হবে বলে জানান কৃষি অফিসার। বীজ সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার নাজমুল সাকিব, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার। এ সময় উপসহকারী কৃষি অফিসার প্রান্তিক কৃষক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা