বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গোদাগাড়ীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টার::

৭ নভেম্বর ২০২৫ইং শুক্রবার আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপি, কাঁকনহাট পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন। দিনব্যাপী কর্মসূচির শুরুতে গোদাগাড়ী পৌর এলাকা থেকে আজ শুক্রবার সকালে এক বিশাল র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বিএনপির পার্টি অফিসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সিপাহি-জনতা মিলিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল। প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেন, “৭ নভেম্বর জাতীয় জীবনে এক ঐতিহাসিক মাইলফলক। এই দিন আমাদের মনে করিয়ে দেয়, জনগণের শক্তিই দেশ রক্ষার প্রধান হাতিয়ার।” তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পতাকা তলে সংগঠিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, তরুণ ও প্রবীণ নেতা-কর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ রক্ষা করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা