বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি: চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও জাতীয় দূর্যোগ বিষয়ক র‍্যালী। মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলার চরফ্যাশনে ২৩৩টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গলাচিপায় স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও রাজশাহী প্রেসক্লাবের সম্পাদকে সাধারণ সম্মাননা স্মারক প্রদান জামালপুর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত৷ কালীগঞ্জে প্রেমিকের সাথে স্ত্রী আটক, সন্তানকে ঘিরে সৃষ্টি উত্তেজনা ঝিনাইদহের শৈলকুপায় কৃষক কার্ডের তথ্য যাচাই কার্যক্রম শুরু সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত আটক সাতক্ষীরায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক বাজার মনিটরিং সিরাজ সরদারকে বহিষ্কারের দাবিতে আটঘরিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন ‎কক্সবাজারে হিউম্যান এইডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অনুমোদনহীন ৬ ইটভাটায় ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁ জেলা অটোরিকশা ও সি,এন,জি মালিক সমিতির ঈদ বোনাস প্রদান নওগাঁ জেলা অটোরিকশা ও সি,এন,জি মালিক সমিতির ঈদ বোনাস প্রদান শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উদযাপন রাজশাহী প্রেসক্লাবের সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, ছাত্রনেতা গ্রেফতারে ক্ষোভ

চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি: চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর

মোঃ আসাদুজ্জামান আসাদ।

স্টাফ রিপোর্টার:-পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে নতুন দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার।মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইয়ের মোহাম্মদ রুহুল কবীর খানকে।
এর আগে গত ৪ মার্চ বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দেয় সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।