শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া চার বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান নিখোঁজ, সিসিটিভিতে নারী। টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাতীদের চরম ভোগান্তি

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাট এলাকার দুই পাড়ের পাকা রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। সামান্য জোয়ার হলেই ঘাট এলাকা পানির নিচে তলিয়ে যায়, ফলে প্রতিদিন হোন্ডা, রিকশা, এমনকি পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে, কারণ খেয়া পারাপারে নেই কোনো আলোর ব্যবস্থা কিংবা নৌকায় সিগনাল বাতি। এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন শত শত মানুষ পারাপার হয়ে থাকেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, বৃদ্ধ, রোগী ও জরুরি কাজের জন্য চলাচলকারী যাত্রীরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তার ভাঙাচোরা অবস্থা ও আলোবিহীন পরিবেশে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। স্থানীয় বাসিন্দা সুলতান মিয়া বলেন, আমাদের ঘাটের রাস্তার অবস্থা খুবই খারাপ। একটু জোয়ার এলেই সব ডুবে যায়। ছোট ছোট ছেলে-মেয়েরা ভয়ে থাকে স্কুলে আসা যাওয়ার সময়। বৃষ্টি থাকলে জন দুর্ভোগ আরও বেড়ে যায়। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা প্রাইভেট পড়ে রাতে যখন বাড়ি ফিরি তখন খেয়াঘাটে নেমে মনে হয় অন্ধকারে চলছি। সব খেয়া নৌকায় নেই কোন সিগনাল বাতি। দুর্ঘটনার ভয় থাকে সবসময়।    এলাকার জনপ্রতিনিধিদের কাছে বহুবার অভিযোগ করেও কাজ হয়নি বলে জানান স্থানীয়রা। দ্রুত ঘাটের দুই পাড়ের রাস্তাগুলো সংস্কার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিকরা। গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা এর কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমরা উর্দ্ধতন কতৃপক্ষকে জানিয়েছি, পর্যাপ্ত বরাদ্দ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা