বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি: চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও জাতীয় দূর্যোগ বিষয়ক র‍্যালী। মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলার চরফ্যাশনে ২৩৩টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গলাচিপায় স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও রাজশাহী প্রেসক্লাবের সম্পাদকে সাধারণ সম্মাননা স্মারক প্রদান জামালপুর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত৷ কালীগঞ্জে প্রেমিকের সাথে স্ত্রী আটক, সন্তানকে ঘিরে সৃষ্টি উত্তেজনা ঝিনাইদহের শৈলকুপায় কৃষক কার্ডের তথ্য যাচাই কার্যক্রম শুরু সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত আটক সাতক্ষীরায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক বাজার মনিটরিং সিরাজ সরদারকে বহিষ্কারের দাবিতে আটঘরিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন ‎কক্সবাজারে হিউম্যান এইডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অনুমোদনহীন ৬ ইটভাটায় ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁ জেলা অটোরিকশা ও সি,এন,জি মালিক সমিতির ঈদ বোনাস প্রদান নওগাঁ জেলা অটোরিকশা ও সি,এন,জি মালিক সমিতির ঈদ বোনাস প্রদান শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উদযাপন রাজশাহী প্রেসক্লাবের সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, ছাত্রনেতা গ্রেফতারে ক্ষোভ

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলায় নিভে গেল কিশোরের জীবন প্রদীপ

খন্দকার জলিল, জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগে নিবিড় মাহমুদ (১৭) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও তদারকি না পাওয়ায় হাসপাতালেই তার মৃত্যু হয়।

সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক ৫ টার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে বলে স্বজনরা জানিয়েছেন।
নিহত নিবিড় রাঙ্গাবালী উপজেলার মো. মজিবুর রহমান গাজীর ছেলে। পরিবারের সদস্যরা জানান নিবিড় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।
নিহতের বাবা মজিবুর গাজী জানান, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে ডায়রিয়া ও জ্বরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ছেলেকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুরুতে চিকিৎসা দেওয়া হলেও পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরিবারের দাবি, তখনও চিকিৎসকদের কাছ থেকে তেমন তৎপরতা দেখা যায়নি।
স্বজনদের অভিযোগ, নিবিড়ের শারীরিক অবস্থা ক্রমাগত খারাপের দিকে গেলেও চিকিৎসকদের কাছ থেকে তারা পরিষ্কার কোনো নির্দেশনা পাননি। বারবার অনুরোধ করার পরও রোগীর অবস্থা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তারা।
পরিবারের সদস্যরা জানান, অনেকটা সময় পার হওয়ার পর হঠাৎ করে তাকে উন্নত চিকিৎসার জন্য একটি মুচলেকা দিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার কথা বলা হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বিকেলের দিকে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিবিড়।

নিবিড়ের মৃত্যুর খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরনের ঘটনার সঠিক তদন্তের দাবি জানান।

এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. নোমান পারভেজের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।