শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেবহাটায় শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে মামলা গ্রেপ্তার-২ পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া চার বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান নিখোঁজ, সিসিটিভিতে নারী। টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার

গলাচিপা-দশমিনা আসনের সম্ভাব্য প্রার্থী হাসান মামুনের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা-দশমিনা সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী, গণমানুষের আস্থাভাজন, সাবেক ছাত্র নেতা ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব হাসান মামুন পবিত্র শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গলাচিপা-দশমিনা উপজেলার হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সাম্য, মঙ্গল, শুভশক্তির জয় এবং অসুর-অশুভের পরাজয়ের প্রতীক। দুর্গোৎসব বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে মিশে আছে। এই পূজা হিন্দু সম্প্রদায়ের আনন্দের হলেও এর সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য সবার কাছে সমান গুরুত্বপূর্ণ। ধর্ম যার যার হলেও উৎসব সবার—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে দুর্গোৎসব আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং শান্তির বার্তা বয়ে আনে। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি ধর্মীয় উৎসব আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করে এবং সামাজিক বন্ধনকে দৃঢ় করে। দুর্গাপূজার মতো উৎসবগুলো পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও ভালোবাসার বীজ বপন করে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াই, তবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আরও এগিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির পথে। হাসান মামুন গলাচিপা-দশমিনা উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের আয়োজক, পূজারি ও ভক্তদের শান্তিপূর্ণ ও আনন্দঘন পূজা উদযাপনের কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দুর্গাদেবীর আশীর্বাদে সমাজ থেকে সব অশুভ শক্তি দূর হয়ে যাবে, ন্যায়, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং আলোকিত আগামীর প্রত্যাশা করে বলেন, “শুভের জয় হোক, অশুভের বিনাশ হোক, আনন্দের বারতা ছড়িয়ে যাক গলাচিপা-দশমিনা থেকে সমগ্র বাংলায়।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা